মধুমতি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৬

ঢাকা ও রাজশাহীর ব্যস্ত জীবনের ফাঁকে যাত্রীদের নির্ভরযোগ্য সঙ্গী হয়ে উঠেছে মধুমতি এক্সপ্রেস। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে রাজশাহী যাওয়ার জন্য এই ট্রেনটি বর্তমানে অত্যন্ত জনপ্রিয়। প্রতিদিন হাজারো যাত্রী এই ট্রেনে করে আরামদায়ক ভ্রমণ উপভোগ করেন। কিন্তু ভ্রমণের আগে আপনার কি জানা আছে এর মধুমতি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সময়সূচী ও টিকেটের ভাড়া কত?

২০২৬ সালের আপডেট অনুযায়ী, আন্তঃনগর এই ট্রেনটি প্রতিদিন ঢাকা থেকে রাজশাহী জংশন স্টেশন পর্যন্ত যাতায়াত করে। যাত্রা পথে মধুমতি এক্সপ্রেস ট্রেন প্রায় ২২টি স্টেশনে যাত্রাবিরতি দেয়। আপনি যদি যাতায়াতের জন্য মধুমতি এক্সপ্রেস ট্রেনটি বেছে নিতে চান ? তবে এই পোস্টে ট্রেনের টিকেট, ভাড়া এবং সময়সূচী নিয়ে বিস্তারিত তথ্য আপনার জন্য ।

মধুমতি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৬

বাংলাদেশ রেলওয়ের নতুন রুট ম্যাপ অনুযায়ী, মধুমতি এক্সপ্রেস এখন আগের চেয়ে অনেক বেশি আধুনিক ও সময়ানুবর্তী। মধুমতি এক্সপ্রেস ট্রেনটি মূলত ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় এবং পদ্মা সেতু হয়ে ফরিদপুর ও কুষ্টিয়া অতিক্রম করে রাজশাহী পৌঁছায়। নিচে যাতায়াতের বিস্তারিত মধুমতি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী প্রদান করা হলোঃ

মধুমতি এক্সপ্রেস (৭৫৫) ঢাকা টু রাজশাহী সময়সূচী

ঢাকা থেকে রাজশাহী অভিমুখী ট্রেনটির নাম্বার হলো ৭৫৫। ২০২৬ সালের নতুন সময়সূচী অনুসারে, আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেন ঢাকা কমলাপুর থেকে বিকাল ০৩টা ০০ মিনিটে যাত্রা শুরু করে। বিভিন্ন স্টেশনে যাত্রা বিরতি শেষে এটি রাজশাহী পৌঁছায় রাত ১০টা ৩০ মিনিটে। ঢাকা থেকে পদ্মা সেতু পার হয়ে যারা দ্রুত সময়ে রাজশাহী যেতে চান? তাদের জন্য এই ট্রেনটি সেরা ।

স্টেশনের নামপৌঁছানোর সময়ছাড়ার সময়
ঢাকা কমলাপুরবিকাল ০৩:০০
মাওয়া০৩:৩৫০৩:৩৬
পদ্মা০৩:৫০০৩:৫১
শিবচর০৪:০২০৪:০৩
ভাঙ্গা০৪:২৫০৪:৩০
পাকুরিয়া০৪:৪৪০৪:৪৫
তালমা০৪:৪৯০৪:৫০
ফরিদপুর০৫:০১০৫:০৩
আমিরাবাদ০৫:১৭০৫:১৮
পাচুরিয়া০৫:৩৪০৫:৩৫
কালুখালি০৬:২২০৬:২৩
পাংশা০৬:৩৪০৬:৩৫
খোকসা০৬:৫১০৬:৫২
কুমারখালি০৭:২০০৭:২২
কুষ্টিয়া কোর্ট০৭:৩৯০৭:৪১
পোড়াদহ০৭:৫৯০৮:০৪
মিরপুর০৮:১৯০৮:২০
ভেড়ামারা০৮:৩০০৮:৩২
পাকশি০৮:৪৫০৮:৪৭
ঈশ্বরদী০৮:৫৮০৯:০৫
রাজশাহী জংশন১০:৩০

মধুমতি এক্সপ্রেস (৭৫৬) রাজশাহী টু ঢাকা সময়সূচী

রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনের নাম্বার হলো ৭৫৬। মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে প্রতিদিন খুব ভোরে যাত্রা শুরু করে। সকালের স্নিগ্ধ আলোতে পদ্মা সেতুর ওপর দিয়ে ট্রেন ভ্রমণ সত্যিই রোমাঞ্চকর। মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে সকাল ০৬টা ৪০ মিনিটে ছেড়ে যায় এবং দুপুর ০২টায় ঢাকা কমলাপুর স্টেশনে পৌঁছায়।

স্টেশনের নামট্রেন ছাড়ার সময়
রাজশাহী জংশন০৬:৪০ AM
ঈশ্বরদী০৮:০০ AM
পাকশি০৮:১২ AM
ভেড়ামারা০৮:২৭ AM
মিরপুর০৮:৩৯ AM
পোড়াদহ০৯:১০ AM
কুষ্টিয়া কোর্ট০৯:২৫ AM
কুমারখালি০৯:৪৪ AM
খোকসা১০:০৩ AM
পাংশা১০:২০ AM
কালুখালি১০:৩১ AM
রাজবাড়ী১১:০৫ AM
পাচুরিয়া১১:২০ AM
আমিরাবাদ১১:৩২ AM
ফরিদপুর১১:৪৯ AM
তালমা১২:১০ PM
পাকুরিয়া১২:২০ PM
ভাঙ্গা১২:৩০ PM
শিবচর১২:৫০ PM
পদ্মা০১:১৬ PM
মাওয়া০২:০০ PM
ঢাকা কমলাপুর০৩:০০ PM (আনুমানিক)

মধুমতি এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন

যেকোনো আন্তঃনগর ট্রেনের ভ্রমণের আগে তার সাপ্তাহিক ছুটির দিন জেনে নেওয়া জরুরি। মধুমতি এক্সপ্রেস ট্রেনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকা থেকে রাজশাহী (৭৫৫) এবং রাজশাহী থেকে ঢাকা (৭৫৬) ট্রেনটি প্রতি শনিবার বন্ধ থাকে। শনিবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন এই ট্রেনটি নিয়মিত চলাচল করে। তবে যদি বিশেষ প্রয়োজনে শনিবারে রাজশাহী যেতে চান? তাহলে আপনি সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ব্যবহার করতে পারেন কারণ সিল্কসিটি এক্সপ্রেস শনিবারে চালু থাকে।

মধুমতি এক্সপ্রেস ট্রেনের টিকেট মূল্য ২০২৬

বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন সময়ে টিকেটের দাম সমন্বয় করে থাকে। ২০২৬ সালের বর্তমান আপডেট অনুযায়ী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ভাড়া কিছুটা পুনর্নির্ধারণ করা হয়েছে। এই ট্রেনে মূলত শোভন চেয়ার এবং এসি (Snigdha/Sleeper) এই দুই ধরনের আসন ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে অনলাইনে বা স্টেশনের কাউন্টারে এসে টিকেট কাটতে পারেন।

নিচে রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যের ভাড়ার তালিকা দেওয়া হলো:

গন্তব্য (রাজশাহী থেকে)শোভন চেয়ার (ভাড়া)এসি সিট/স্লিপার (ভাড়া)
ঢাকা৫৮৫ টাকা১৩৪০ টাকা
মাওয়া৫৩৫ টাকা১২৩০ টাকা (প্রায়)
ভাঙ্গা৩২০ টাকা৭৩৫ টাকা
ফরিদপুর২৮৫ টাকা৬৫০ টাকা
রাজবাড়ী২৪৫ টাকা৫৫৮ টাকা
কুষ্টিয়া কোর্ট১৭৫ টাকা৪০৩ টাকা
পোড়াদহ১৬০ টাকা৩৬৮ টাকা
ভেড়ামারা১৪০ টাকা৩২২ টাকা
ঈশ্বরদী৭৫ টাকা১৬৭ টাকা

টিকেট ক্রয়ের গুরুত্বপূর্ণ তথ্য:

  • অনলাইনে টিকেট কাটলে প্রতিটি শোভন চেয়ারের জন্য ২০ টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।
  • এসি বা স্নিগ্ধা সিটের ক্ষেত্রে অনলাইন চার্জ ৫০ টাকা পর্যন্ত হতে পারে।
  • বিকাশ, নগদ, রকেট ও যেকোনো ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যাবে।

মধুমতি এক্সপ্রেস ট্রেনের টিকেট কাটার নিয়ম ২০২৬

আধুনিক যুগে ট্রেনের টিকেট কাটা এখন অনেক সহজ। আপনি ঘরে বসেই আপনার স্মার্টফোন ব্যবহার করে মধুমতি এক্সপ্রেস ট্রেনের টিকেট সংগ্রহ করতে পারেন।

  • ১. প্রথমে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট eticket.railway.gov.bd এ যান।
  • ২. আপনার মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন (অ্যাকাউন্ট না থাকলে এনআইডি দিয়ে রেজিস্টার করে নিন)।
  • ৩. ‘From’ অপশনে আপনার যাত্রা শুরুর স্টেশন এবং ‘To’ অপশনে গন্তব্য স্টেশন নির্বাচন করুন।
  • ৪. যাত্রার তারিখ এবং ক্লাসের ধরন (Shovon Chair/AC) সিলেক্ট করুন।
  • ৫. আপনার পছন্দমতো আসন খালি থাকলে তা বুক করুন এবং পেমেন্ট সম্পন্ন করুন।
  • ৬. পেমেন্ট সফল হলে আপনার ইমেইলে বা অনলাইন ড্যাশবোর্ডে টিকেট চলে আসবে, যা প্রিন্ট করে বা ফোনে দেখিয়ে ভ্রমণ করা যাবে।

মধুমতি এক্সপ্রেস যাত্রীদের জন্য বিশেষ টিপস

  • অগ্রিম টিকেট: জনপ্রিয় ট্রেন হওয়ায় অন্তত ৩-৪ দিন আগে টিকেট কেটে রাখা ভালো।
  • খাবার সুবিধা: ট্রেনে খাবার ক্যান্টিন থাকলেও হালকা শুকনো খাবার সাথে রাখা বুদ্ধিমানের কাজ।
  • নিরাপত্তা: ট্রেন ছাড়ার অন্তত ৩০ মিনিট আগে স্টেশনে পৌঁছানোর চেষ্টা করুন।
  • মালামাল: সিটের নিচে বা উপরের র‍্যাকে মালামাল সাবধানে রাখুন।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর

ঢাকা থেকে রাজশাহী ট্রেনের টিকেট মূল্য কত?

ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত মধুমতি এক্সপ্রেসের শোভন চেয়ারের টিকেট মূল্য ৫৮৫ টাকা এবং এসি সিটের মূল্য ১৩৪০ টাকা। অনলাইন চার্জ আলাদা যোগ হবে।

মধুমতি এক্সপ্রেস ট্রেন কি প্রতিদিন চলে?

না, মধুমতি এক্সপ্রেস সপ্তাহে ৬ দিন চলে। প্রতি শনিবার এই ট্রেনটির সাপ্তাহিক ছুটি থাকে।

মধুমতি এক্সপ্রেস ট্রেনের রুট কোনটি?

এটি ঢাকা কমলাপুর থেকে ছেড়ে মাওয়া, পদ্মা সেতু, ভাঙ্গা, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া হয়ে রাজশাহী পৌঁছায়।

মধুমতি এক্সপ্রেস কি কুষ্টিয়া স্টেশনে থামে?

হ্যাঁ, এটি কুষ্টিয়া কোর্ট এবং পোড়াদহ জংশনে যাত্রাবিরতি দেয়। কুষ্টিয়ার যাত্রীদের জন্য এটি একটি প্রধান ট্রেন।

শেষ কথা

রাজশাহী ও ঢাকার মধ্যে যাতায়াতের জন্য মধুমতি এক্সপ্রেস একটি আধুনিক ও আরামদায়ক ট্রেনের নাম। বিশেষ করে পদ্মা সেতু চালু হওয়ার পর এই রুটের গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। অল্প সময়ে ও সাশ্রয়ী ভাড়ায় যাতায়াতের জন্য এই মধুমতি এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের কোনো বিকল্প নেই। আশা করি, মধুমতি এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী ও ভাড়া ২০২৬ সংক্রান্ত এই তথ্যগুলো আপনার ভ্রমণকে আরও সহজ ও আনন্দদায়ক করবে। কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *