বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে অনেকেই কম বেশি জানতে চান? বিশেষ করে যারা কাজের প্রয়োজনে বা পরিবারের টানে উত্তরবঙ্গের দীর্ঘ পথ নিয়মিত যাতায়াত করেন। তাদের কাছে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন শুধু একটি যোগাযোগের মাধ্যম নয় বরং ভালোবাসা ও ভরসার আরেক নাম। রাজশাহীর কর্মব্যস্ত শহর থেকে শুরু করে পঞ্চগড়ের শান্ত জনপদ পর্যন্ত প্রতিদিন যাত্রীদের নির্ভরযোগ্য যাত্রাসঙ্গী হয়ে চলছে এই আন্তঃনগর ট্রেন।
বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী জানলে যাত্রা পরিকল্পনা করা অনেক সহজ হয়ে যায়। এই লেখায় আমরা বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়ার তালিকা, স্টপেজ, সাপ্তাহিক বন্ধের দিন ও যাত্রীদের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে তুলে ধরেছি। সেহেতু শেষ পর্যন্ত না পড়লে গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক।
বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৬
২০২৬ সালের নতুন সময়সূচী অনুযায়ী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন নিয়মিত চলাচল করছে। এটি একটি আন্তঃনগর ট্রেন হওয়ায় নির্ধারিত সময় মেনে চলার হার তুলনামূলকভাবে বেশি।
রাজশাহী থেকে পঞ্চগড়
- ছাড়ার সময়: রাত ০৯টা
- পৌঁছানোর সময়: ভোর ০৪টা ৪০ মিনিট
- মোট যাত্রা বিরতি: প্রায় ২০টি স্টেশন
পঞ্চগড় থেকে রাজশাহী
- ছাড়ার সময়: সকাল ০৯টা
- পৌঁছানোর সময়: বিকাল ০৫টা ১৫ মিনিট
রাজশাহী টু পঞ্চগড় স্টপেজ তালিকা
নিচের ছকে রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন সময়সূচী দেওয়া হলো:
| স্টেশনের নাম | সময় |
| রাজশাহী জংশন | রাত ৯টা |
| আব্দুলপুর | রাত ৯টা ৪০ মিনিট |
| নাটোর | রাত ১০টা ১৭ মিনিট |
| মাধনগর | রাত ১০টা ৪৬ মিনিট |
| আসানগঞ্জ | রাত ১০টা ৫৭ মিনিট |
| সান্তাহার | রাত ১১টা ২১ মিনিট |
| আক্কেলপুর | রাত ১২টা ৪৫ মিনিট |
| জয়পুরহাট | রাত ১২টা ০২ মিনিট |
| পাঁচবিবি | রাত ১২টা ১৫ মিনিট |
| বিরামপুর | রাত ১২টা ৩৭ মিনিট |
| ফুলবাড়ি | রাত ০১টা |
| পার্বতীপুর | রাত ০১টা ৩০ মিনিট |
| ছিরিরবন্দর | রাত ০২টা ০৫ মিনিট |
| দিনাজপুর | রাত ০২টা ২৫ মিনিট |
| সেতাবগঞ্জ | ভোর ০৩টা |
| পিরগঞ্জ | ভোর ০৩টা ১৭ মিনিট |
| শিবগঞ্জ | ভোর ০৩টা ৩৪ মিনিট |
| ঠাকুরগাঁও রোড | ভোর ০৩টা ৪৩ মিনিট |
| রুহিয়া | ভোর ০৪টা ০২ মিনিট |
| কিসমত | ভোর ০৪টা ১৫ মিনিট |
| পঞ্চগড় | ভোর ০৪টা ৪০ মিনিট |
পঞ্চগড় টু রাজশাহী স্টপেজ তালিকা
পঞ্চগড় থেকে রাজশাহী অভিমুখী যাত্রার সময়সূচী নিচে দেওয়া হলো:
| স্টেশনের নাম | সময় |
| পঞ্চগড় | সকাল ৯টা |
| কিসমত | সকাল ৯টা ১৮ মিনিট |
| রুহিয়া | সকাল ৯টা ২৯ মিনিট |
| ঠাকুরগাঁও রোড | সকাল ৯টা ৪৭ মিনিট |
| শিবগঞ্জ | সকাল ৯টা ৫৭ মিনিট |
| পিরগঞ্জ | সকাল ১০টা ১৫ মিনিট |
| সেতাবগঞ্জ | সকাল ১০টা ৩৪ মিনিট |
| দিনাজপুর | সকাল ১১টা ০৭ মিনিট |
| ছিরিরবন্দর | সকাল ১১টা ৩৪ মিনিট |
| পার্বতীপুর | দুপুর ১২টা |
| ফুলবাড়ি | দুপুর ১২টা ৩৮ মিনিট |
| বিরামপুর | দুপুর ১২টা ৫২ মিনিট |
| পাঁচবিবি | দুপুর ০১টা ৩০ মিনিট |
| জয়পুরহাট | দুপুর ০১টা ৪৩ মিনিট |
| আক্কেলপুর | দুপুর ০২টা ১২ মিনিট |
| সান্তাহার | দুপুর ০২টা ৪০ মিনিট |
| আসানগঞ্জ | দুপুর ০৩টা ০৭ মিনিট |
| মাধনগর | দুপুর ০৩টা ১৮ মিনিট |
| নাটোর | দুপুর ০৩টা ৩৫ মিনিট |
| আব্দুলপুর | দুপুর ০৩টা ৫৫ মিনিট |
| রাজশাহী জংশন | বিকাল ০৫টা ১৫ মিনিট |
বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন বন্ধের দিন
বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন সাপ্তাহিক ছুটির নিয়ম অনুযায়ী চলাচল করে থাকে। বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনরাজশাহী থেকে পঞ্চগড় প্রতি শুক্রবার চলাচল বন্ধ থাকে। আবার পঞ্চগড় থেকে রাজশাহী প্রতি শনিবার বন্ধ থাকে।
আরও জানতে পারেনঃ ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৬
বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
২০২৬ সালের আপডেট অনুযায়ী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের ভাড়া নির্ধারণ করা হয়েছে। অনলাইনে টিকিট কাটলে প্রতি সিটে অতিরিক্ত ২০ টাকা চার্জ যুক্ত হয়।
রাজশাহী টু পঞ্চগড় ভাড়া
- রাজশাহী টু পঞ্চগড়: ৩৯৫ টাকা
- রাজশাহী টু রুহিয়া: ৩৭০ টাকা
- রাজশাহী টু ঠাকুরগাঁও: ৩৫০ টাকা
- রাজশাহী টু দিনাজপুর: ২৭৫ টাকা
- রাজশাহী টু পার্বতীপুর: ২৩৫ টাকা
- রাজশাহী টু জয়পুরহাট: ১৬৫ টাকা
- রাজশাহী টু নাটোর: ৭৫ টাকা
পঞ্চগড় টু রাজশাহী ভাড়া
- পঞ্চগড় টু রাজশাহী: ৩৯৫ টাকা
- পঞ্চগড় টু দিনাজপুর: ১২৫ টাকা
- পঞ্চগড় টু পার্বতীপুর: ১৫৫ টাকা
- পঞ্চগড় টু জয়পুরহাট: ২৩০ টাকা
- পঞ্চগড় টু নাটোর: ৩২৫ টাকা
বিশেষ দ্রষ্টব্য: টিকেটের দাম পরিবর্তনশীল তাই পূর্বে যাচাই করে নিন।
টিকিট কেনার গুরুত্বপূর্ণ তথ্য
বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের টিকিট অনলাইন ও কাউন্টার দুই মাধ্যমেই পাওয়া যায়। অনলাইনে কাটলে সিট নিশ্চিত করা সহজ হয় তবে অতিরিক্ত চার্জ যুক্ত থাকে। যাতায়াত ও ভোগান্তি পোহাতে না চাইলে অনলাইনে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের টিকেট ক্রয় করা সর্বাপেক্ষা উওম মনে করা হয়।
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন এখন কোথায়?
লাইভ লোকেশন জানতে নির্দিষ্ট হেল্পলাইন বা ট্রেন ট্র্যাকিং সেবার মাধ্যমে তথ্য পাওয়া যায়।
বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের কোড নম্বর কত?
রাজশাহী টু পঞ্চগড়: ৮০৩
পঞ্চগড় টু রাজশাহী: ৮০৪
এই ট্রেন কি প্রতিদিন চলে?
না, সপ্তাহে নির্দিষ্ট একদিন করে বন্ধ থাকে।
শেষ কথা
দীর্ঘ উত্তরবঙ্গ রুটে যাত্রীদের জন্য বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন একটি নির্ভরযোগ্য ও সময়নিষ্ঠ মাধ্যম। সঠিক সময়সূচী, ভাড়া ও বন্ধের দিন জানা থাকলে যাত্রা হয় আরও স্বস্তির। প্রত্যাশা করি আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাকে “বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী” সম্পর্কে জানাতে পেরেছি। কোন প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানান আমরা আপনার সাথে আছি।






