চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া এই পোস্টে উল্লেখ করা হবে। তাই যারা নিয়মিতভাবে চট্টগ্রাম থেকে ঢাকায় যাতায়াত করেন কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের সময়সূচী জানেন না তাদের জন্য আজকের পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়মিতভাবে বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। আপনি যদি রেল পথে চট্টগ্রাম থেকে ঢাকায় চলাচল করতে চান তাহলে অবশ্যই চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী জানতে হবে।
তাই আপনাদের সুবিধার কথা চিন্তা করে আজকের পোস্টে চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের সময়সূচী, ভাড়া, বন্ধের দিন ও টিকেট কাটার নিয়ম সবকিছুই উল্লেখ করা হবে।
চট্টগ্রাম থেকে ঢাকা চলাচলকারী ট্রেনের নাম
বর্তমান সময়ে চট্টগ্রাম থেকে ঢাকাই সর্বমোট ১০টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। যাত্রীদের সুবিধার জন্য নিচে চট্টগ্রাম টু ঢাকা চলাচলকারী ১০ টি ট্রেনের নাম উল্লেখ করা হলো।
- মহানগর এক্সপ্রেস (৭২১)
- কর্ণফুলী লোকাল (০৩)
- সুবর্ণ এক্সপ্রেস (৭০১)
- কক্সবাজার এক্সপ্রেস (৮১৩)
- চট্টলা এক্সপ্রেস (৮০১)
- তূর্ণা এক্সপ্রেস (৭৪১)
- ঢাকা মেইল (০১)
- সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭)
- মহানগর গোধূলি (৭০৩)
- পর্যটক এক্সপ্রেস (৮১৫)।
উপরোক্ত এই ১০টি আন্তঃনগর ট্রেন নিয়মিতভাবে চট্টগ্রাম টু ঢাকা রুটে চলাচল করে থাকে।
চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৬
চট্টগ্রাম টু ঢাকা ১০টি আন্তঃনগর নিয়মিতভাবে চলাচল করে। নিচে সবগুলো আন্তঃনগর ট্রেনের সময়সূচী উল্লেখ করা হলো।
| ট্রেনের নাম | ছেড়ে যায় | পৌছায় |
|---|---|---|
| চট্টলা এক্সপ্রেস | 06:00 AM | 08:10 PM |
| সুবর্ণ এক্সপ্রেস | 07:30 AM | 09:25 PM |
| কর্ণফুলী লোকাল | 10:00 AM | 07:45 PM |
| মহানগর এক্সপ্রেস | 12:30 PM | 03:30 PM |
| মহানগর গোধূলি | 03:00 PM | 01:35 PM |
| কক্সবাজার এক্সপ্রেস | 04:00 PM | 03:40 AM |
| সোনার বাংলা এক্সপ্রেস | 04:45 PM | 11:55 AM |
| পর্যটক এক্সপ্রেস | 11:15 PM | 11:20 AM |
| ঢাকা মেইল | 10:30 PM | 06:55 AM |
| তূর্ণা এক্সপ্রেস | 11:30 PM | 05:15 AM |
চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী বাংলাদেশ রেলওয়ে কর্তৃক একদম নির্ধারিত। এজন্য চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার জন্য নির্ধারিত সময়ের আগেই কাঙ্খিত স্টেশনে পৌঁছাবেন।
ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ২০২৬
বাংলাদেশের রাজধানী ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম (চট্টগ্রাম) দেশের দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর। এ দুই শহরের মধ্যে দূরত্ব প্রায় ৩৪৬ কিলোমিটার, এবং এ রুটটি বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে ব্যস্ত রুটগুলোর একটি। প্রতিদিন হাজার হাজার যাত্রী এ পথে যাতায়াত করেন ব্যবসা, চাকরি, পর্যটন বা পরিবারের সাথে দেখা করার জন্য। ট্রেন ভ্রমণ এ রুটে সবচেয়ে নিরাপদ, আরামদায়ক এবং সাশ্রয়ী মাধ্যম হিসেবে বিবেচিত হয়। বাস বা বিমানের তুলনায় ট্রেনে যাত্রা করলে ট্রাফিক জ্যামের ঝামেলা এড়ানো যায়, এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়।
২০২৫ সালে বাংলাদেশ রেলওয়ে এ রুটে আন্তঃনগর (ইন্টারসিটি) এবং মেইল/এক্সপ্রেস ট্রেন চালু রেখেছে। আন্তঃনগর ট্রেনগুলো দ্রুতগতির এবং আধুনিক সুবিধাসম্পন্ন, যেমন এসি কেবিন, প্রার্থনা কক্ষ, খাবারের ব্যবস্থা এবং নিরাপত্তা। মেইল ট্রেনগুলো তুলনামূলক সস্তা কিন্তু সময় বেশি লাগে। এই আর্টিকেলে আমরা ২০২৫ সালের সর্বশেষ সময়সূচী, টিকিটের মূল্য, বিরতি স্টেশন, টিকিট কাটার নিয়ম, ভ্রমণ টিপস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত আলোচনা করেছি।
আন্তঃনগর এবং মেইল/এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে ঢাকা থেকে চট্টগ্রাম যাতায়াত করতে পারবেন নিচের ট্রেনগুলোর মাধ্যমে।
আন্তঃনগর ট্রেনের সময়সূচী (ঢাকা → চট্টগ্রাম)
| ট্রেনের নাম | ট্রেন নং | ছাড়ার সময় (ঢাকা) | পৌঁছানোর সময় (চট্টগ্রাম) | ছুটির দিন | যাত্রাকাল (আনুমানিক) |
|---|---|---|---|---|---|
| সোনার বাংলা এক্সপ্রেস | ৭৮৭ | সকাল ৭:০০ | দুপুর ১১:৫৫ | শনিবার | ৫ ঘণ্টা |
| মহানগর প্রভাতী | ৭০৪ | সকাল ৭:৪০ | দুপুর ২:০০ এর কাছাকাছি | রবিবার | ৬ ঘণ্টা |
| মহানগর গোধূলি | ৭০৩ | দুপুর ৩:০০ | রাত ৯:০০ এর কাছাকাছি | কোনো না | ৬ ঘণ্টা |
| সুবর্ণ এক্সপ্রেস | ৭০২ | বিকাল ৪:৩০ | রাত ৯:২৫ | শুক্রবার | ৫ ঘণ্টা |
| তূর্ণা এক্সপ্রেস (তূর্ণা নিশীথা) | ৭৪১ | রাত ১১:৩০-১১:৪০ | সকাল ৫:১৫ | কোনো না | ৬ ঘণ্টা |
মেইল/এক্সপ্রেস ট্রেনের সময়সূচী (ঢাকা → চট্টগ্রাম)
| ট্রেনের নাম | ট্রেন নং | ছাড়ার সময় (ঢাকা) | পৌঁছানোর সময় (চট্টগ্রাম) | ছুটির দিন | যাত্রাকাল (আনুমানিক) |
|---|---|---|---|---|---|
| চট্টগ্রাম মেইল | ০২ | রাত ১০:৩০ | সকাল ৭:২৫ | কোনো না | ৮-৯ ঘণ্টা |
| কর্ণফুলী এক্সপ্রেস | ০৪ | সকাল ৮:৩০ | বিকাল ৪:০০ এর কাছাকাছি | কোনো না | ৮ ঘণ্টা |
| চট্টলা এক্সপ্রেস | ৬৭ | বিভিন্ন (সাধারণত দুপুর) | রাতে | কোনো না | ৯-১০ ঘণ্টা |
নোট: ঢাকা টু চট্টগ্রাম যাতায়াতের ক্ষেত্রে নিচের ভাড়া একই থাকবে।
চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের ভাড়া ২০২৬
আপনি যদি রেল পথে চট্টগ্রাম টু ঢাকা যেতে চান না তাহলে অবশ্যই চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের ভাড়া কত তা জানতে হবে। তাহলে পরবর্তীতে ট্রেনের ভাড়া নিয়ে কোন সমস্যার সম্মুখীন হতে হবে না। নিচে ছক আকারে চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের ভাড়া উল্লেখ করা হলো:
| Seat Category | Ticket Price |
| Shuvon Chair | 405/450 |
| First Seat | 685 |
| First Birth | 932 |
| Snigdha | 777/855 |
| AC | 1025 |
| AC Birth | 1398 |
বিশেষ দ্রষ্টব্য: চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের ভাড়া বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত। এজন্য চট্টগ্রাম থেকে ঢাকার ট্রেনের টিকিট কাটার সময় কখনোই অতিরিক্ত টাকা প্রদান করবেন না।
চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের বন্ধের দিন
চট্টগ্রাম টু ঢাকা সর্বমোট ১০টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এই ১০টি আন্তঃনগর ট্রেনের আলাদা আলাদা বন্ধের দিন রয়েছে। নিচে টেবিল আকারে চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের বন্ধের দিন উল্লেখ করা হলো।
| ট্রেনের নাম | বন্ধের দিন |
|---|---|
| চট্টলা এক্সপ্রেস (৮০১) | মঙ্গলবার |
| কক্সবাজার এক্সপ্রেস (৮১৩) | মঙ্গলবার |
| সুবর্ণ এক্সপ্রেস (৭০১) | সোমবার |
| কর্ণফুলী লোকাল (০৩) | বন্ধ নাই |
| মহানগর এক্সপ্রেস (৭২১) | রবিবার |
| পর্যটক এক্সপ্রেস (৮১৫) | রবিবার |
| মহানগর গোধূলি (৭০৩) | বন্ধ নাই |
| সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭) | মঙ্গলবার |
| ঢাকা মেইল (০১) | বন্ধ নাই |
| তূর্ণা এক্সপ্রেস (৭৪১) | বন্ধ নাই |
উপরোক্ত তথ্যগুলো বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম রুটের গুরুত্ব এবং ইতিহাস
ঢাকা-চট্টগ্রাম রেলপথ ব্রিটিশ আমলে নির্মিত হয়েছে এবং এটি মিটার গেজ লাইন। এ রুটে প্রথম ট্রেন চালু হয় ১৯২৯ সালে। বর্তমানে এ পথে প্রতিদিন ৮-১০টি আন্তঃনগর ট্রেন এবং কয়েকটি মেইল ট্রেন চলাচল করে। চট্টগ্রাম বন্দরের কারণে এ রুটে পণ্য পরিবহনও অনেক। যাত্রীদের জন্য এটি একটি জনপ্রিয় রুট কারণ যাত্রাকালীন ফেনী, কুমিল্লা, লাকসামের মতো এলাকার সবুজ প্রকৃতি এবং নদী-পাহাড়ের দৃশ্য মনোমুগ্ধকর।
চট্টগ্রাম টু ঢাকা ট্রেন এখন কোথায় আছে?
চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেন এখন কোথায় আছে তা জানতে পারবেন নিজের মোবাইল ফোনের মাধ্যমে। অর্থাৎ, চট্টগ্রাম টু ঢাকা ট্রেন লোকেশন ট্র্যাক করতে পারবেন ঘরে বসে।
চট্টগ্রাম টু ঢাকা ট্রেন এখন কোথায় আছে তা জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে TR স্পেস ট্রেনটির কোড লিখুন। অতঃপর মেসেজটি 16318 নাম্বারে পাঠিয়ে দিন।
কিছুক্ষণ অপেক্ষা করুন। ফিরতি একটি এসএমএস আসবে। সেই এসএমএসে চট্টগ্রাম থেকে ঢাকার ট্রেন এখন কোথায় আছে তা জানিয়ে দেওয়া হবে। এসএমএস এর জন্য চার্জ প্রযোজ্য।
চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের টিকেট কাটার নিয়ম
চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের টিকিট এখনো অনলাইনে কাটতে পারবেন। চট্টগ্রাম থেকে ঢাকার ট্রেনের টিকিট অনলাইনে কাটার জন্য https://eticket.railway.gov.bd/ ওয়েবসাইটের ভিজিট করুন।
তারপর চট্টগ্রাম থেকে ঢাকা নির্বাচন করুন। এবার কয় তারিখে আপনি ট্রেন ভ্রমণ করবেন সেই তারিখ নির্বাচন করতে হবে। কয়টি সিট বা আসন নিতে চাচ্ছেন তা নির্বাচন করতে হবে।
এবার কয় তারিখে চট্টগ্রাম থেকে ঢাকা ভ্রমণ করবেন সেটা নির্বাচন করুন। এখন আপনাকে ট্রেন নির্বাচন করতে হবে। অর্থাৎ, আপনি কোন ট্রেনে চট্টগ্রাম থেকে ঢাকা যাবেন তা নির্বাচন করুন।
অতঃপর মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টিকিটের মূল্য অনলাইনে পেমেন্ট করুন। সবশেষে টিকিটের অনলাইন কপি সংগ্রহ করে নিন।
এভাবেই সহজ উপায়ে চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের টিকেট ক্রয় করতে পারবেন। এছাড়া ট্রেনের টিকেট কাটার সময় কোন সমস্যা হলে অবশ্যই আমাদের ব্লগে কমেন্ট করবেন।
শেষ কথা
চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী, ভাড়া ও টিকেট কাটার নিয়ম সবকিছুই আজকের ব্লগে উল্লেখ করেছি। আশা করি, যারা চট্টগ্রাম থেকে ঢাকা রেলপথে যাতায়াত করবেন তাদের জন্য আজকের পোস্ট গুরুত্বপূর্ণ ছিল।
এছাড়া ঢাকা টু চট্টগ্রাম ট্রেন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এরকম আরো বিভিন্ন রুটের ট্রেনের সময়সূচী জানতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।







Dhaka to chattogram
তুর্ণ এক্সপ্রেস একটা টিকেট লাগবে 11:30 চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্য যাওয়া ট্রেন